Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

নামতত্ত্ব বিষয়ে শ্রীশ্রী রামঠাকুরের অমৃত বাণী

🌼 নামতত্ত্ব বিষয়ে শ্রীশ্রী রামঠাকুরের অমৃত বাণী 🌼

🙏 ঠাকুর! নামে অনুরাগ কিভাবে হয়?

“নাম করিতে ভাল লাগুক আর মন্দ লাগুক, নাম করিতে করিতে নামে অনুরাগ আসিবেই এবং নামেই উদ্ধার করিয়া নিবে। নিষ্ঠা ও ধৈর্য্য সহকারে নাম করিতে করিতে কামনা ত্যাগ হইয়া যায়।”
🙏 ঠাকুর! ‘নাম’ কখন পাইব?

“যিনি নাম পাইতে ইচ্ছা করিয়াছেন তাহাকে এই নাম লইয়া নামের সেবা করিতে হইবে। দক্ষযজ্ঞ ত্যাগ হইয়া যখন নামের অধীন অভিমান মুক্ত হইবে তখন নাম পাইবে।”
🙏 ঠাকুর! নাম লওয়া কি?

“নামে লেগে থাক। নাম করা শুধু নয়—নাম লও। নাম পাওয়া অর্থাৎ ফেলিয়া রাখা নয়। অনন্য স্মরণে নামে লিপ্ত হইয়া থাকা। নামের সম্বন্ধ মনের সঙ্গে নয়, প্রাণের সঙ্গে গাঁথা থাকে বলিয়াই নাম লয়।”
🙏 ঠাকুর! নামের গুণে কি হয়?

“নামের গুণে স্বভাবের পরিবর্তন হয়।”
🙏 ঠাকুর! কখন, কোথায়, কিভাবে নাম নেব?

“সদানন্দময় এ নাম নিতে স্থান-অস্থান নাই, সময়-অসময় নাই, শুচি-অশুচি নাই। শয়নে, স্বপনে, ভোজনে, দানে—সর্বদাই সর্ব অবস্থায় নাম করিবেন। বসিয়া বসিয়া নাম করিতে হয় না।”
🙏 ঠাকুর! নাম করে কে?

“নাম করে শিব রূপী প্রাণে। নাম আবরণহীন। তাই মনের সংকল্প বিকল্প অপেক্ষা রাখে না। অবিরাম নাম হয়। জীবের সাধ্য নাই নাম করে—নাম করে শিবে নাম শুনে জীবে। নাম প্রাণে গাঁথা থাকে বলিয়াই নাম লয়। সেই হেতু নাম প্রাণের প্রাণ—মহাপ্রাণ।”
🙏 ঠাকুর! ‘জয়গুরু জয়গুরু’ বলিলে যে ভাল লাগে?

“গুরু নামে আর পাওয়া নামে তো কোন পার্থক্য দেখি না। এক কথাই হইল—লক্ষ্য বস্তু ঠিক রাইখা ভগবানেরে যে কোন নাম ধরিয়া ডাকিলেই লক্ষ্য বস্তু আইসা হাজির হয়। আসল হইল লক্ষ্য। লক্ষ্য ঠিক তো সব ঠিক।”

🌺 জয় রাম জয় গোবিন্দ 🌺

🌼 শ্রীশ্রী রামঠাকুরের বাণীর আলোকে পথ চলা
Rewrite সুব্রত মজুমদার collected from pranaram antorongo songlap book

নামতত্ত্ব বিষয়ে শ্রীশ্রী রামঠাকুরের অমৃত বাণী নামতত্ত্ব বিষয়ে শ্রীশ্রী রামঠাকুরের অমৃত বাণী Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মার্চ ০৪, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.