Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

গ্রহণ ছাড়ার সময় ছিল রাত প্রায় বারটা। আমরা ভাইবোনেরা ঘুমিয়ে পড়েছিলাম। রাত বারটার পর মা আমাদের ঘুম থেকে ডেকে প্রসাদ খাওয়ালেন।

চূড়ামণি যোগ

বাবার রাঁচি থেকে ফেরার অব্যবহিত পরেই আশ্বিন মাসে শ্রীশ্রী লক্ষ্মীপূর্ণিমায় চন্দ্রগ্রহণ লাগবে। ইহাই বিখ্যাত চূড়ামণি যোগ। সেই সময় শ্রীশ্রীঠাকুর বৌবাজারে মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়িতে আবস্থান করছিলেন।

বাবা ঠাকুরের সঙ্গে দেখা করে অনুমতি চাইলেন— চূড়ামণি যোগের সময় মহাশ্মশানে কেওড়াতলায় বসে জপ করবেন। ঠাকুর বাবার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন— “শ্মশানে যাইয়া জপ করার কোন দরকার নাই। ঘরে বইস্যা জপ করলেই সব হইব।”

বাবা বৌবাজার থেকে ফিরে এসে মাকে সব জানালেন। মার ইচ্ছা ছিল মহাশ্মশানে গিয়া জপ করবেন। মা ও বাবার দুজনেরই ঠাকুরের কথা মনঃপুত হয়নি। মা ও বাবার কথায় আমি বুঝতে পারলাম, যদিও আমি বয়সে অনেক ছোট ছিলাম।

ঠাকুর অন্তর্যামী নারায়ণ। তিনি আমার মা-বাবার মনের কথা বুঝতে পেরেছিলেন। যে দিন লক্ষ্মীপূজা ও চূড়ামণি যোগ, সেই দিন সকালবেলা ঠাকুর নিজেই আমাদের কালীঘাটের বাড়িতে এলেন।

বাবা-মা ঠাকুরকে দেখে মহা আনন্দ পেলেন আর আমরা ভাইবোনেরা শ্রীশ্রীঠাকুর দর্শনে অত্যন্ত উৎফুল্লিত হয়ে উঠলাম। ঠাকুর সারাদিন আমাদের বাড়িতে রইলেন। মা উপবাস করে লক্ষ্মীপূজার ভোগ রান্না করলেন।

সন্ধ্যাবেলা লক্ষ্মীপূজার আয়োজন হল। সে বার সন্ধ্যাবেলাই গ্রহণ লেগেছিল। ঠাকুর নিজেই লক্ষ্মীপূজার ভোগ রান্না করলেন। বাবা ও মা ঠাকুরের পায়ে হাত রেখে জপ করতে লাগলেন।

আমরা কিছুক্ষণ ঠাকুর ঘরে ছিলাম এবং ঠাকুরের পূজা ও বাবা-মার জপ করা দেখলাম। গ্রহণ প্রায় তিন-চার ঘন্টা ছিল। তাই আমরা এতক্ষণ ঠাকুরের ঘরে ছিলাম না।

গ্রহণ ছাড়ার সময় ছিল রাত প্রায় বারটা। আমরা ভাইবোনেরা ঘুমিয়ে পড়েছিলাম। রাত বারটার পর মা আমাদের ঘুম থেকে ডেকে প্রসাদ খাওয়ালেন।

আমরা সকল ভাইবোন ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। ঠাকুরকে খুব হাসিখুশি দেখাচ্ছিল। ঠাকুর আমাদের বললেন— “তোমরা সব ভোগ প্রসাদ পাইছ?”

কিন্তু গ্রহণের ভিতর ঠাকুর আমাদের কোন জিনিস খেতে নিষেধ করেছিলেন। গ্রহণের সময় ঠাকুরের ভোগ দেওয়া যায়, তাতে তুলসী পাতা দিতে হয়— তাতে ভোগ নষ্ট হয় না। কিন্তু গ্রহণের সময় কোন খাদ্যবস্তু খেতে নেই। ইহা ঠাকুরই বলেছিলেন।


জয়রাম

আমার জীবনে শ্রীশ্রীরামঠাকুর
শ্রীমতী ঊষারাণি গঙ্গোপাধ্যায়

গ্রহণ ছাড়ার সময় ছিল রাত প্রায় বারটা। আমরা ভাইবোনেরা ঘুমিয়ে পড়েছিলাম। রাত বারটার পর মা আমাদের ঘুম থেকে ডেকে প্রসাদ খাওয়ালেন। গ্রহণ ছাড়ার সময় ছিল রাত প্রায় বারটা। আমরা ভাইবোনেরা ঘুমিয়ে পড়েছিলাম। রাত বারটার পর মা আমাদের ঘুম থেকে ডেকে প্রসাদ খাওয়ালেন। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মার্চ ০৪, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.